মালদা

মালদার তৃণমূল কংগ্রেস এখন সার্কাস পার্টি - আক্রমণাত্মক মুকুল,

বুধবার মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বিজেপির যোগদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বেশ আক্রমণাত্মক হয়ে পড়েন বিজেপি নেতা মুকুল রায়। তিনি এই সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাবাসীর কাছে প্রশ্ন করেন মালদায় কোন দল আছে কিনা? সেই সঙ্গে তিনি জেলা তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করে বলেন, এদের প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন ডান দিকে যায়, তবে সাবিত্রী মিত্র উল্টো বাম দিকে যাবেন। আর সাবিত্রী মিত্র বাম দিকে যান তবে কিষান উল্টো অন্য কোন দিক দিয়ে যাবে। আর কিষান অন্য কোন দিক দিয়ে যান তবে নিহার ঘোষ তার উল্টো কোন দিকের কোন দিয়ে যাবে। তাই এটা এখন আর কোন দল নেই সার্কাস পার্টির চাইতেও খারাপ অবস্থায় রয়েছে। এই সরকার দুর্নীতি গ্রস্ত সরকার। যার প্রতিটা পদে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে তার সমস্ত কাগজ আমার কাছে আছে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/msve7Z2HULY